October 29, 2026 4:41 am
■
October 29, 2026 4:41 am

অনলাইনে জমেছে শারদীয় দুর্গোৎসবের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম হাতে আর মাত্র দুইদিন, দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে যখন চলছে প্রতিমা সুসজ্জ্বিত করার কাজ, তখন ক্রেতাদের কেনাকাটার বড় একটি অংশ দখল করে নিয়েছে অনলাইন ই-কমার্স ও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো। ভিড়ভাট্টা এবং যানজট এড়িয়ে ঘরে বসেই পছন্দসই পোশাক, গয়না, প্রসাধনী এমনকি পূজার প্রসাদ […]

সাবেক এমপি সালাহউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বিএনপিদলীয় সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর […]

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, প্রতিরোধে জনসচেতনতার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম দেশে মশা বহনকারী ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। […]

এবার ৪-৮ বছরবয়সী মেয়েদের জরায়ু ক্যান্সাররোধের টিকা দিতে ডব্লিউএইচও’র সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম এখন ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের মানবদেহে নিয়মিত হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদানের বিষয়টি বিবেচনা করতে সদস্য দেশগুলোকে সুপারিশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা বিশেষজ্ঞরা।ইচপিভির দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে জরায়ুমুখ ক্যানসার হয়। জেনেভা থেকে এএফপি জানায়, ডব্লিউএইচওর টিকাদানবিষয়ক কৌশলগত বিশেষজ্ঞ উপদেষ্টা গোষ্ঠীর (সেজ) চেয়ারম্যান অ্যান্থনি স্কট মঙ্গলবার এ সুপারিশ […]

ঢাকার ৮০ শতাংশ বাসে হেলপার নেই, সংরক্ষিত আসনেও বসেন পুরুষরা

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম রাজধানীর লোকাল বাসে নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ যাত্রীদের চলাচল দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাসে তাদের জন্য সংরক্ষিত আসন থাকলেও তা মানা হচ্ছে না। আবার প্রায় ৮০ শতাংশ বাসে হেলপার না থাকায় ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে তাদের। বিশেষ করে চলন্ত বাস থেকে নামার সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকছে। […]

দুর্গাপূজা উপলক্ষে সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পূজা উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নৌপরিবহন মন্ত্রণালয় ১৬টি বিশেষ নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার […]

ড. ইউনূসকে নিউইয়র্কে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা […]

পাকিস্তানের পশতুন-অধ্যুষিত প্রদেশে জরুরি অবস্থা ঘোষণায় সিপিবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম পাকিস্তানের খাইবার পশতুন-অধ্যুষিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা এবং প্রাদেশিক সরকারের নির্বাহী ক্ষমতা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদ ও সহিংসতা মোকাবিলা […]

আফগানিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম আফগানিস্তানে তালেবান সরকার এফএম রেডিও নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত বিবিসির সমস্ত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, বারবার নিয়ম লঙ্ঘনের কারণে আপাতত দেশজুড়ে বিবিসির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী ধরনের বিধি লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০২১ সালে তালেবান […]