October 29, 2026 4:49 am
■
October 29, 2026 4:49 am

সাবেক এমপি সালাহউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম
সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপিদলীয় সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর