October 29, 2026 3:53 am
■
October 29, 2026 3:53 am

কুয়াকাটা সমুদ্রসৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

কুয়াকাটা সংবাদদাতা, নিউজ পিটিবি ডটকম
দীর্ঘ নয় বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার বেলা ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে পটুয়াখালী জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। সম্প্রতি কার্নিভালে বিপুল পর্যটকের সমাগমের ফলে সৈকতে জমে ওঠা বর্জ্য অপসারণ ও পরিবেশদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

অভিযান শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পর্যটকেরা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে সৈকত উপভোগ করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। এ কার্যক্রম শুধু এক দিনের নয়, বরং প্রতি সপ্তাহে অন্তত এক দিন সৈকত পরিচ্ছন্ন রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সৈকতের সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর