October 29, 2026 4:41 am
■
October 29, 2026 4:41 am

স্বামীর পর দুই সন্তান হারিয়ে নিঃসঙ্গ লড়াই ৮০ বছরের আয়েশা বিবির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী আদর্শ গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বিবি জীবনের শেষ প্রান্তে এসে ক্ষুধা, অভাব আর চরম নিঃসঙ্গতার বিরুদ্ধে কঠিন লড়াই করছেন। প্রায় ৪০ বছর আগে লঞ্চ দুর্ঘটনায় স্বামীকে হারান তিনি। পরবর্তীতে তাঁর দুই সন্তানও মারা যান। জীবনের সব সম্বল ও স্বজন হারিয়ে এখন তিনি পুরোপুরি একা।

জীর্ণ একচালা একটি টিনের ঘরে বিদ্যুতহীন অবস্থায় কাটছে তাঁর দিন। ঘরে নেই ন্যূনতম সুযোগ-সুবিধা কিংবা নিয়মিত খাবারের নিশ্চয়তা। সকালে নুন-পান্তা খেয়ে দিন শুরু করা এই প্রবীণ নারী কখনো প্রতিবেশীদের সাহায্যে সামান্য খাবার পান, আবার কখনো থাকেন অনাহারে। বয়সের ভারে নুয়ে পড়লেও জীবনধারণের জন্য প্রতিদিন তাঁকে অন্যের করুণার ওপর নির্ভর করতে হচ্ছে।

নিজের কোনো উপার্জন না থাকায় জীবনের এই শেষ বিকেলে দু’বেলা অন্ন, চিকিৎসা ও একটি নিরাপদ আশ্রয়ের সুব্যবস্থাই আয়েশা বিবির একমাত্র চাওয়া। সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের মানবিক সহায়তাই পারে আয়েশা বিবির শেষ দিনগুলোতে কিছুটা স্বস্তি ও মর্যাদা ফিরিয়ে দিতে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর