October 29, 2026 3:54 am
■
October 29, 2026 3:54 am

পূজায় ঐশিকা নদীর নতুন গান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই বাংলার শ্রোতাদের জন্য আসছে ‘কবিতার গান’ খ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান “জল ধুয়ে দেয় গানের খাতা”। কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিতব্য এই গানটির কথা ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল।

কলকাতার ‘স্টুডিও রেজোনেন্সে’ রেকর্ড করা গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল এবং শব্দ প্রকৌশলে ছিলেন সঞ্জয় ঘোষ। গানটির ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম। এটি কলকাতার সুচিত্রা মিউজিক থেকে ঐশিকা নদীর দ্বিতীয় গান। এর আগে ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তাঁর গাওয়া ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি দুই বাংলাতেই বেশ প্রশংসিত হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা ঐশিকা নদী বেছে বেছে মানসম্মত গান করার জন্য পরিচিত। ২০১০ সালে প্রখ্যাত কবিদের কবিতা নিয়ে প্রকাশিত তাঁর ‘কবিতার গান’ অ্যালবামটি সাংস্কৃতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছিল। তাঁর এই ব্যতিক্রমী ও স্বতন্ত্র গায়কী দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছে।

আসন্ন দুর্গোপূজায় ঢাকা ও কলকাতা থেকে একযোগে গানটি মুক্তি পাবে। গানটি নিয়ে সুরকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদারসহ অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর